নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের আগে যে ৭ লক্ষণ দেখা দেয়

বর্তমানে কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, প্রতিবছর আনুমানিক ১৭.৯ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক ও স্ট্রোক। তথ্য অনুসারে, ৫টির মধ্যে অন্তত চারটি মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক।

হার্ট অ্যাটাককে ‘নীরব ঘাতক’ বলা হয়। হার্ট অ্যাটাক যে কাউকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে যাদের বয়স ৫০ বা তারও বেশি। তবে বর্তমানে অনিয়মিত জীবনযাপনের কারণে অল্পবয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়ছে।