স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত হওয়া উচিত? গবেষণা যা বলে
দাম্পত্য জীবনে সম্পর্কের সফলতা ও স্থায়িত্বের জন্য আদর্শ বয়সের পার্থক্য কত হওয়া উচিত, তা নিয়ে বিভিন্ন গবেষণায় নানা তথ্য উঠে এসেছে।
চলুন সাইকিসেন্ট্রালের প্রতিবেদনের তথ্য মতে জেনে নিই বয়সের পার্থক্য সম্পর্কের ওপর কীভাবে প্রভাব ফেলে।
বয়সের পার্থক্য সম্পর্কের মানসিকতা, অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। মানসিক পরিপক্বতা, অভিজ্ঞতা ও জীবনের লক্ষ্যগুলোর অমিল সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, বয়সে বড় সঙ্গীর অভিজ্ঞতা ও চিন্তাভাবনা ভিন্ন হতে পারে, যা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে।
গবেষণা কী বলছে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য সম্পর্কের সুখ ও স্থায়িত্বে প্রভাব ফেলে। ২০১৭ সালের একটি অস্ট্রেলিয়ান গবেষণায় দেখা গেছে, সুখী দম্পতিদের বয়সের পার্থক্য ১ থেকে ৩ বছর, যেখানে পুরুষ তার নারী সঙ্গীর চেয়ে বয়সে বড়। অন্যদিকে, ২০১৫ সালের কোরীয় গবেষণায় দেখা গেছে, বয়সের পার্থক্য বেশি হলে হতাশা ও বিষণ্নতার হার বাড়ে।
আদর্শ বয়সের পার্থক্য কত হওয়া উচিত?
গবেষণাগুলোর ভিত্তিতে বলা যায়, স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য ১ থেকে ৩ বছর হলে সম্পর্কের সুখ ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। তবে, সম্পর্কের সফলতা নির্ভর করে শুধু বয়সের পার্থক্যের ওপর নয়; পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়াও গুরুত্বপূর্ণ।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.