কী ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল
সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম।’
ভিডিওতে দেখা যায়, সামনে বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন অভিনেত্রী।
সেখানে তিনি জানান, অনেকেই নাকি ইদানীং তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন। পায়েলের কথায়, তার স্কিনের গ্লোর পেছনে একটি কারণ ‘পায়েল বাই পায়েল’ হলেও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বরফ পানি ব্যবহার।
ভিডিওতে তিনি বলেন, ‘মুখে বরফ পানি দিলে তার ঘুম কেটে যায় এবং এটি ত্বকের জন্যও ভালো কাজ করে। কথার সঙ্গে সঙ্গে তিনি সেই বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে দেখান কিভাবে সকালে ঘুম দূর করেন।’
ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। এক দিনের মধ্যেই এটি ৬ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়েছে।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.