পারিবারিক সম্মতিতে প্রায় চার মাস আগে আয়োজন করে বিয়ে হয়েছিল। হঠাৎ করেই পরী (ছদ্মনাম) স্বামীর বাড়িতে যেতে অনিচ্ছা প্রকাশ করেন।
এ নিয়ে সালিস বৈঠক বসে। বৈঠকে ছেলের পক্ষ বিয়ের খরচের ক্ষতিপূরণ দাবি করে। মেয়ের পরিবার ছেলেপক্ষের খরচ পরিশোধে অক্ষম হওয়ায়, সালিসদাররা বড় মেয়ের পরিবর্তে ছোট মেয়েকে ছেলের বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেন।
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের লাথারকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। চলতি বছরের ২৩ মে এই ঘটনাটি ঘটে, তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তথ্য নিতে গেলে জানা যায়, পরী লাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে স্বরূপকাঠি উপজেলার শাহাদত হোসেন ওরফে উকিলের ছেলে সৈকতের (১৯) বিয়ে হয়।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.