ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানু। ১৯৬৬ সালে নিজের থেকে ২২ বছরের বড় দিলীপ কুমারকে বিয়ে করেন তিনি। পরে গত বছর দাম্পত্য জীবনের ইতি টানেন। তারপর অসুস্থ হয়ে পড়েন সায়রা।
ধীরে ধীরে নিজেকে সিনেমার লাইমলাইট থেকে গুটিয়ে নেন।
যেসব নায়কের সঙ্গে সায়রা বানু রূপালী পর্দায় সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম সুনীল দত্ত। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটিও হিসেবে পরিচিত ছিলেন তারা। তাদের ‘পড়োশন’ সিনেমাটিও ছিল সেই সময় সুপার ডুপার হিট। এবার সুনীল দত্তকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন সায়রা।
‘পড়োশন’ সিনেমাটি যখন করছিলেন তখন সুনীল দত্ত বলিউডে স্ট্রাগল করছেন। অন্যদিকে সায়রা বানু ততদিনে তারকা। পাশাপাশি, দিলীপ কুমারের সঙ্গে সুনীল দত্তের বন্ধুত্ব পাকাপোক্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তারা প্রতিবেশীও ছিলেন। প্রায় সময় দিলীপ কুমারের বাংলোতে বসত সন্ধ্যার আড্ডা।
এক সাক্ষাৎকারে সুনীল দত্তের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন সায়রা বানু। তিনি বলেন, ‘সুনীল আমার সঙ্গে রোমান্টিক দৃশ্যের আগে এক প্লেট পেঁয়াজের অর্ডার দিতেন। এবার তার মুখে সেই পেঁয়াজের গন্ধ নিয়ে কীভাবে শট দেব সেটা ভেবেই নাজেহাল অবস্থা হত আমার।’
তবে সেই সময় সিনেমাটি বক্স অফিস কালেকশন ছিল প্রায় আড়াই কোটির কাছাকাছি। এই সিনেমার বিপুল সাফল্য পেয়েছিল। কিন্তু সায়রা জানান, সুনীল দত্ত কিন্তু সিনেমায় ভোলার চরিত্র করতে প্রথমে রাজি ছিলেন না। তিনি বলেন, ‘দিলীপ সাব ‘পড়োশন’ দেখে আমার ও সুনীলের খুব প্রশংসাও করেন।’
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.