ইসলাম ধর্ম গ্রহন করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী

কেনিয়ার জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী ডিজে কেজ (কেজিয়া জিরোনো) ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে মেয়েকে সঙ্গে নিয়ে ইসলামী পোশাকে ছবি পোস্ট করে তিনি জানান, তারা শাহাদাহ গ্রহণ করেছেন।

ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে **জিয়াহ** এবং মেয়ের নাম **লিয়ানা**। তিনি এটিকে জীবনের নতুন ও সুন্দর আধ্যাত্মিক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।