এক মাস বয়সী মেয়েকে হলুদ কাঁথা দিয়ে মুড়ে বসেছিলেন তার মা। কিন্তু মেয়ের নামটি হঠাৎ করে মনে করতে পারছিলেন না।
চোখেমুখে বিভ্রান্তি আর বিপর্যয়ের ছাপ। তার কারণ তিনি ধীরে ধীরে বর্ণনা করলেন।
তিনি বলছিলেন, “যাবার পর এক সপ্তাহ ভালো ছিল। এর পরে দিয়া তারা নির্যাতন করছে। তারা আমাকে বলছে আমি এই ধরনের কাজকাম করবো। আমি কইছি – ‘না, আমি আপনার বাসায় আসছি কাজ করতে। আমি এইগুলো করতে আসি নাই।”
কিন্তু তাতে কপালে জুটেছে নির্যাতন। তার বর্ণনা দিতে গিয়ে এই নারী বলছিলেন, “না দিলে তারা আমাকে মারত, মুখ বাইন্ধা রাখতো, হাত বাইন্ধা রাখতো। ছেলেও আসতো, ছেলের বাবাও আসতো।”
গত বছর মে মাসের দিকে সৌদি আরবের রিয়াদে দ্বিতীয় দফায় গৃহশ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ যে অভিজ্ঞতা হয়েছিলো এই নারীর, তার খানিক বর্ণনা এটি।
তার ভাষায় এই নির্যাতনেরই ফল হল তার কোলের কন্যা শিশুটি।
এক মাসের মাথায় রিয়াদের সেই বাড়ি থেকে পালিয়ে দূতাবাসে চলে আসেন তিনি। এরপর সেখানে একটি আশ্রয় কেন্দ্রে কাটে চার মাসের মতো। অবশেষে দেশে ফিরে আসেন সরকার ও উন্নয়ন প্রতিষ্ঠানের সহায়তায়।
ঢাকায় আহসানিয়া মিশনের দু:স্থ নারী ও পরিত্যক্ত শিশু কেন্দ্রে কথা হচ্ছিলো এমন আরও এক নারীর সাথে।ছবির উৎস,BBC
ছবির ক্যাপশান,ঢাকায় আহসানিয়া মিশনের দু:স্থ নারী ও পরিত্যক্ত শিশু কেন্দ্রে কথা হচ্ছিলো এমন আরও এক নারীর সাথে।
কিন্তু পুরো বিষয়টি তিনি রিয়াদে কর্তৃপক্ষের কাছে চেপে গিয়েছিলেন।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.