রাজধানীর গুলশান এলাকায় ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা রাত্রি ভাস্কর। রাতে প্রাইভেটকারে করেই বিভিন্ন ধরনের চিপস বিক্রি করছেন তিনি ও তার দুই সহকর্মী।
প্রতিদিন রাত আটটার দিকে গুলশান-২ এলাকার একটি মোড়ে তাদের গাড়ি এসে দাঁড়ায়। এরপর গাড়ির ব্যাকডালা খুলতেই দেখা যায় সারি সারি চিপস, মেয়নিজ, চিকেন, সসেজ, টমেটো ও নানা ধরনের মশলার আয়োজন।
এই ভ্রাম্যমাণ খাবারের দোকানের নাম রাখা হয়েছে ‘চমৎকার’। গাড়ির নামের সঙ্গে মিল রেখে একটু ব্যতিক্রমীভাবেই সাজানো হয়েছে পুরো উদ্যোগটি।
রাত্রি ভাস্কর জানান, তারা মূলত আমেরিকান কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে এই ব্যবসা শুরু করেছেন। অফিস শেষে অতিরিক্ত আয়ের চিন্তা থেকেই তিন মাস আগে শুরু হয় এই উদ্যোগ।
রাত্রির সঙ্গে কাজ করছেন রাজন ও ওয়াজেদ নামের আরও দুই তরুণ। তিনজনই চাকরিজীবী হওয়ায় সপ্তাহের সাধারণ দিনগুলোতে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসা করেন। আর বৃহস্পতি ও শুক্রবার রাত তিনটা পর্যন্ত বিক্রি চলে।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.