মারাত্মক বায়ুদূষণের কারণে আমাদের প্রকৃতি নষ্ট হচ্ছে। প্রভাব পড়ছে আমাদের ত্বকেও। বাইরের ধুলোবালি ত্বকে লেগে আস্তরণ তৈরি করে। এক সময় এর ফলে ব্ল্যাকহেডস তৈরি হয়।
নাকে ও মুখে ব্ল্যাকহেডস নিয়ে অনেকের দুশ্চিন্তার শেষ নেই। কারণ এগুলো ত্বকের সৌন্দর্য নষ্ট করে। অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল, ক্লিনিং, স্ক্র্যাবিং অনেক কিছুই করেন। তবুও এই সমস্যা থেকে মুক্তি পান না। শুষ্ক ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়।
তবে মাত্র ৩টি উপাদান খুব সহজেই এই সমস্যার সমাধান দিতে পারে। কলা, ওটসের গুঁড়া ও মধু দিয়ে ঘরেই তৈরি করতে পারেন স্ক্র্যাব। যা ব্ল্যাকহেডস দূর করতে খুবই কার্যকর। চলুন জেনে নেয়া যাক স্ক্র্যাব তৈরির পদ্ধতিটি-
প্রথমে একটি কলা ভালো করে চটকে নিন। এবার এর মধ্যে ২ চামচ ওটসের গুঁড়া ও এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। ওটস আমাদের মুখের মৃত কোষ দূর করতে এবং মুখের ময়লা দূর করতে সাহায্য করে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে ভালো করে মুখে মাখুন। এবার দশ মিনিট হালকা হাতে স্ক্র্যাবিং করুন। স্ক্র্যাবিং হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ব্ল্যাকহেডসের এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.