দুই স্ত্রীকে নিয়ে সুখের সংসার, ১৫ দিন করে সময় দিচ্ছেন যুবক

শুনতে সিনেমার গল্প মনে হলেও, ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এমন এক ঘটনাই আলোচনায় এসেছে যেখানে এক যুবক তার দুই স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে সংসার করছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে প্রথম বিয়ে করেন ওই যুবক। সংসারে সন্তানও আসে, কিন্তু সময়ের সঙ্গে দাম্পত্যে অশান্তি বাড়তে থাকে।

একপর্যায়ে দু’জনেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। এই সময়েই অন্য এক নারীর সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে যুবকের, এবং পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন।