ডোনাকে ছেরে মিমি চক্রবর্তী কে স্ত্রী বানাতে চলেছেন সৌরভ গাঙ্গুলির !
বিগত দুই থেকে তিন বছর ধরে দর্শকদের মধ্যে একটি প্রবল কৌতূহল বিরাজ করছে, যে কবে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীর বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে তাঁর ব্যক্তিগত জীবনের গল্প। এই অপেক্ষার মধ্যে, অবশেষে ঘোষণা এসেছে যে ‘প্রিন্স অব ক্যালকাটা’ চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। তবে, সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে সৌরভের কন্যা সানা তৃপ্তি দিমরিকে ‘পর্দার মা’ হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার নতুন টুইস্ট দেখা যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য এতদিন তৃপ্তি দিমড়ির নাম শোনা গেলেও, তিনি এই চরিত্রে অভিনয় করছেন না।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নির্মাণের চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে অভিনেতা ও অভিনেত্রী নির্বাচনের কাজ পুরোদমে চলছে। নতুন এই সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানিয়েছেন, রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলীর চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌরভ নিজে এই অভিনেতার ওপর ভরসা করেছেন।
মুকেশ ছাবড়া আরও জানান, তবে এ সিনেমায় তৃপ্তি দিমড়ি অভিনয় করছেন না। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও, সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর চেহারার সঙ্গে তাঁর মিল নেই। ডোনার চেহারায় বাঙালিয়ানা প্রবল হওয়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, বাংলার প্রথম সারির কোনো নায়িকাকেই ডোনার চরিত্রে অভিনয়ের জন্য কাস্টিং করা হবে।
অভিনেত্রী খুঁজতে মুকেশ ছাবড়া বৃহস্পতিবার (৩ এপ্রিল) কলকাতায় এসেছেন। তিনি এমন একজন অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করতে চান, যিনি বলিউডের সঙ্গে টালিউডের সংযোগ ঘটাবেন। এই প্রত্যাশায় সায় দিয়েছেন টলিউড ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তী।
শুক্রবার (৪ এপ্রিল) ফেসবুকে প্রীতিময় চক্রবর্তী জানান, যৌথভাবে খুব শিগগিরই একাধিক বড় কাজ শুরু করতে চলেছেন। এরপর মুকেশকে পাওয়া যায় ‘রক্তবীজ ২’ সিনেমার শুটিং সেটে। সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা চরিত্রের জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশের প্রথম পছন্দ মিমি চক্রবর্তী।
‘রক্তবীজ ২’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। আর এ সিনেমায় মুকেশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শোবিজ পাড়ায় গুঞ্জন ওঠে যে, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে সৌরভের স্ত্রীর চরিত্রে মিমি চক্রবর্তীকে দেখা যেতে পারে।
আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক পর্যালোচনার জন্য বৈঠক শুরু
যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.