বাদুড় থেকে নতুন এক ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশে, ভাইরাসটি নিপাহ নয় তবে নিপাহ ভাইরাসের যে লক্ষণ তা-ই প্রকাশিত হচ্ছে ওই ভাইরাসে আক্রান্ত মানুষের মধ্যে। এই ভাইরাসটির নাম পেট্রোপাইন অর্থোরিওভাইরাস (চঃবৎড়ঢ়রহব ড়ৎঃযড়ৎবড়ারৎঁং), সংক্ষেপে এটাকে পিআরভি বলে।
পিআরভি হলো অরর্থোরিওভাইরাস গোত্রের একটি ভাইরাস। এটি বুনো বাদুড় থেকে মানুষে ছড়াতে পারে এবং মানুষের শ্বাসনালী ও মস্তিষ্কে প্রদাহসহ কিছু অসুস্থতা সৃষ্টি করতে পারে। এটি নিপাহ ভাইরাসের লণের সাথে মিল আছে, ফলে চিকিৎসকরা চোখে দেখে ভাইরাসটি শনাক্তে ভুল করতে পারেন। নিপাহ ভাইরাস শনাক্তে যে পরীক্ষা-নিরীক্ষা করতে হয় তা করলেও পরীক্ষায় নেগেটিভ আসে; কিন্তু পরে আরটিপিসিআর করা হলেও নতুন কিছু বের হয়নি। এরপর জিনোম সিকোয়েন্সিং করা হলেই নতুন এই ভাইরাসটি শনাক্ত হয়।
বাদুড় থেকে রেবিস, নিপাহ, হেনড্রা, মারবার্গ এবং সার্সকভ-১ ছড়াচ্ছে। বাংলাদেশে নিপাহ ভাইরাসের পাশাপাশি নতুন পেট্রোপাইন অর্থোরিওভাইরাস আবিষ্কৃৃত হলো। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজ’ নামক একটি জার্নালে।
গবেষণায় বলা হয়েছে, যে পাঁচজন রোগী পেট্রোপাইন অর্থোরিওভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এদের সবাই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ইনফেকশন অ্যান্ড ইমিউনিটির (সিআইআই) এপিডেমিওলজির সহযোগী অধ্যাপক ড. নিশ্চয় মিশ্র বলেন, গবেষণায় দেখা গেছে খেজুরের কাঁচা রস পানের সাথে সংশ্লিষ্ট রোগের ঝুঁকি কেবল নিপাহ ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আরো জোর দিয়ে বোঝায় যে, উদীয়মান বাদুড়বাহিত ভাইরাস থেকে জনস্বাস্থ্যের ঝুঁকি শনাক্ত ও কমাতে বিস্তৃত পরিসরে নজরদারি কতটা গুরুত্বপূর্ণ।
ঘটনাটি ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ওই পাঁচজন নতুন পেট্রোপাইন অর্থোরিওভাইরাসে আক্রান্ত হয়েছিল। এদেরকে নিপাহ ভাইরাসের লক্ষণযুক্ত হিসেবেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের জ্বর, বমি, মাথাব্যথা, অবসন্নতা, মুখ থেকে লালা ঝরে পড়া এবং অন্যান্য নিউরোলজিকেল লক্ষণ ছিল। পিসিআর ও সেরোলজি পরীক্ষার পাশাপাশি বিজ্ঞানীরা পরীক্ষাগারে এই ভাইরাসটির কালচার করে ভাইরাসের উৎপাদন করে পেট্রোপাইন অর্থোরিওভাইরাসটি শনাক্ত করেন। ঘটনাটি ২০২২ ও ২০২৩ সালের হলেও এটা গবেষণার পর নিশ্চিতভাবে সম্প্রতি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের আইসিডিডিআর,বি, আইইডিসিআর ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) যৌথ গবেষণায় ভাইরাসটি শনাক্ত হয়। নতুন এই ভাইরাসটি সম্পর্কে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মাহমিনা শারমিন বলেন, ‘খেজুরের কাঁচা রস পানের পর নিপাহ ভাইরাসটি সংক্রমণের পাশপাশি শ্বাসনালী ও স্নায়ুতন্ত্রের জটিলতা সৃষ্টি করে এমন একটি নতুন জুনোটিক (পশুপাখি থেকে মানুষে যে রোগ ছড়ায়) ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষণাটির সাথে আরো যুক্ত ছিলেন- শারমিন সুলতানা, আরিফুল ইসলাম, জেমস নাগ, সুনিল কুমার দুবে, মঞ্জুর হোসেইন খান প্রমুখ।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.